× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উজিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় তিন পেট্রোল বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১০ মিনিট আগে

উজিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের সিঁড়িতে পেট্রোল বোমা বিস্ফোরণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উজিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের সিঁড়িতে পেট্রোল বোমা বিস্ফোরণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের সিঁড়িতে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ডসংলগ্ন শাখাটিতে এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে মোটরসাইকেলে করে তিন ব্যক্তি গ্রামীণ ব্যাংকের সানুহার শাখা কার্যালয়ের সামনে আসেন। পরে তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা কার্যালয়ের সিঁড়িতে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তবে তাৎক্ষণিকভাবে দুর্বৃত্তদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, দেশের বিভিন্ন স্থানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যে উজিরপুরেও গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় দুর্বৃত্তদের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। উপজেলার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ঘটনায় ব্যাংক শাখাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আটক এবং উপজেলার সব ব্যাংক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা