× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে বাস থেকে তুলে নিয়ে ছাত্রদল নেতাকে নির্যাতন

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ মিনিট আগে

হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ সাব্বির খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ সাব্বির খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে গোপালগঞ্জে বাস থেকে তুলে নিয়ে নির্যাতন ও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম। 

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত সাব্বির খান ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গেছে, আহত সাব্বির খান রাজাপুরে তার গ্রামের বাড়িতে আসার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহন নামে একটি বাসে পিরোজপুররের উদ্দেশে রওনা হন। রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যাতগ্রাম নামক এলাকার মাঝামাঝি স্থানে বাস থামিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয়ে কয়েকজন তার মোবাইলফোন তল্লাশি করেন। এ সময় তার মোবাইলে ছাত্রদলের বিভিন্ন পোস্ট ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দায়িত্বে থাকার সম্পৃক্ততা পাওয়ায় তাকে তুলে নেওয়া হয়। 

পরে তাকে ছাত্রদল করার অপরাধে শারীরিকভাবে নির্যাতন করে মুক্তিপণ দাবি করা হয়। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে লাঠিসোঁটা হাতে প্রায় ২০ জনের একটি দল তাকে আটকে রেখে নিজের ফেসবুক আইডি থেকে জোরপূর্বক বিএনপি ও ছাত্রদলকে নিয়ে অসৌজন্যমূলক পোস্ট দিতে বাধ্য করেন। পরে সেখান থেকে পালিয়ে তিনি অন্য একটি বাসে করে রাত সাড়ে বারোটার দিকে পিরোজপুর পৌঁছান। খবর পেয়ে স্থানীয় ছাত্রদল নেতারা তাকে সিও অফিস চত্বর থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। 

সাব্বির খান অভিযোগ করে বলেন, ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হই। এ সময় পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। পরে ওই ব্যক্তি বাসের পেছনের দিকে গিয়ে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলে বিষয়টি জানান। এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয়ে কয়েকজন আমাকে বাস থেকে নামিয়ে তুলে নিয়ে যান।

সাব্বির আরও জানান, ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার নিজের ফেসবুক আইডি ব্যবহার করে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে জোরপূর্বক গালিগালাজমূলক বক্তব্য দিতে বাধ্য করা হয়। এবং সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়।

এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, গোপালগঞ্জের এই আওয়ামী ফ্যাসিস্টদের রুখতে পিরোজপুর জেলা ছাত্রদল সবসময় প্রস্তুত আছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতা-কর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার কথাও জানান তিনি।

এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলের মাধ্যমে আহত সাব্বির খানের খোঁজখবর নেন।

পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি যেনে খোঁজ খবর নিয়েছি। ঘটনাটি গোপালগঞ্জে হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা