× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উজিরপুরে গ্রামীণ ব্যাংকে ৩ পেট্রোল বোমা বিস্ফোরণ

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মিনিট আগে

উজিরপুরে শুক্রবার ভোরে গ্রামীণ ব্যাংকে ৩টি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

উজিরপুরে শুক্রবার ভোরে গ্রামীণ ব্যাংকে ৩টি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের সিঁড়িতে তিনটি হাতে তৈরি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন অজ্ঞাত ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে অজ্ঞাতনামা তিন ব্যক্তি মোটরসাইকেলে করে গ্রামীণ ব্যাংকের সানুহার শাখা কার্যালয়ের সামনে আসে। পরে তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা কার্যালয়ের সিঁড়ির ওপর বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

স্থানীয়দের মতে, দেশের বিভিন্ন স্থানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যে উজিরপুরেও গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এমন বিস্ফোরণের ঘটনা নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

তাদের ধারণা, গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়গুলো দুষ্কৃতকারীদের টার্গেটে থাকতে পারে। তবে কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুর্বৃত্তদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের নাম-পরিচয় ও অবস্থান শনাক্ত করতে পুলিশি তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু গ্রামীণ ব্যাংক নয়, উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও পুলিশের নজরদারির আওতায় আনা হয়েছে। এসব স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পরপর এমন ঘটনায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং উপজেলার সব ব্যাংক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা