× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর হাত থেকে পদক পেলেন বগুড়ার খামারি সাইফুল

বগুড়া অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় প্রাণিসম্পদ পদক গ্রহণ করেন খামারি সাইফুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় প্রাণিসম্পদ পদক গ্রহণ করেন খামারি সাইফুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে গবাদিপশুর খামার ক্যাটাগরিতে জাতীয় প্রাণিসম্পদ পদক পেয়েছেন বগুড়ার গাবতলী পৌরসভার সাবেক মেয়র ও খামারি সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন।

সাইফুল ইসলাম গাবতলীর মেসার্স সায়মা অ্যাগ্রোর স্বত্বাধিকারী। প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পদক দেওয়া হয়।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’Ñ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এ সপ্তাহের আয়োজন করেছে। গতকাল বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে অবদানের জন্য আটটি ক্যাটাগরিতে ২৩ জনকে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ (স্বর্ণ ও রৌপ্য) দেওয়া হয়। এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সাইফুল ইসলাম বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক। তিনি একাধিকবার গাবতলী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে কৃষি ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা