টেকনাফ প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
বৃহস্পতিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যস্থতায় মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যস্থতায় মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তাদের ফিরিয়ে আনা হয় বাংলাদেশ মায়ানমার ট্রানজিট
জেটিঘাট এলাকায়।
বিজিবি জানায়, বিভিন্ন
সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় আরাকান
আর্মি ওই জেলেদের আটক করে বিভিন্ন স্থানে বন্দি করে রেখেছিল। জেলে পরিবারগুলোর দুর্দশার
কথা বিবেচনা করে বিজিবি তাদের নিরাপদে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও মানবিক তৎপরতা চালায়।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার নাফ নদীর শূন্যলাইনে আরাকান আর্মির কাছ থেকে ৪১ জেলেকে
গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে ফিরিয়ে আনা হয়।
জেলেদের স্থানীয়
প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ পরিবারের
কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।
চলতি
বছরে এ পর্যন্ত বিজিবির উদ্যোগে মিয়ানমার থেকে মোট ৩২৩ আটক জেলেকে নিরাপদে বাংলাদেশে
ফিরিয়ে আনা হয়েছে। বাকিদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।