× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

‎সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৬ মিনিট আগে

সোনাইমুড়ীতে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সোনাইমুড়ীতে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বোর্ড কর্তৃক নির্ধারিত ফি ২৪৩৫ টাকা হলে শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের নামে ২ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা। পাশাপাশি বাধ্যতামূলক কোচিংয়ের নামেও অগ্রিম ২ হাজার টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

‎‎অভিভাবকদের দেওয়া তথ্য অনুযায়ী, সোনাইমুড়ী উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য ২ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে।

এছাড়া বাধ্যতামূলক কোচিংয়ের নামে অগ্রিম আরও ২ হাজার টাকা আদায় করা এবং নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় প্রতি ৩০০ টাকার বিনিময় ফরম ফিলাপের সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল স্কুলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার টাকা এবং লাইফ শাইন স্কুলে ৩ হাজার ৫০০ টাকা করে নেওয়ার অভিযোগ করেছেন অভিভাবকরা। এছাড়া সরজমিনে কামরুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অতিরিক্ত ফি  আদায়ের বিষয়টি পরিলক্ষিত হয়েছে।

এ বিষয়ে প্রবাসী মামুনুর রহমান জানান, তার ছেলে এবার লাইফ শাইন স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ছেলের ফরম পূরণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ৩ হাজার ৫০০ টাকা নিয়েছে।একই ধরনের অভিযোগ করে জুনায়েদ নামে আরেক অভিভাবক জানান, তার ভাতিজি সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। তার ফরম পূরণের জন্যও ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। তিনি তার রশিদ চাইলে বিদ্যালয় কর্তৃপক্ষ রশিদ প্রদান করেননি। যেটি ২০০৯ এর ভোক্তা অধিকার আইনের বিরোধী আচরণ বলে তিনি মনে করেন।

কয়েকজন অভিভাবকের অভিযোগ, নির্বাচনী পরীক্ষায় কোনো বিষয়ে অনুত্তীর্ণ হলে নির্দিষ্ট অঙ্কের টাকা পরিশোধের বিনিময়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হচ্ছে। বিষয়প্রতি আদায় করা এই অর্থের পরিমাণ কয়েকশ টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত। ফলে আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর করে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়ার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

‎‎ফরম পূরণের নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়, কোচিংয়ের নামে অগ্রিম টাকা গ্রহণ এবং নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়প্রতি অর্থ নিয়ে ফরম পূরণের সুযোগ দেওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন অভিভাবকরা। তাদের দাবি, শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও অভিভাবকদের আর্থিক চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মো. মোহ্তাসিম বিল্লাহ বলেন, শিক্ষা বোর্ড নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পূর্বের বকেয়া যুক্ত করে আদায় করায় কখনো কখনো মোট টাকার পরিমাণ অনেক বেশি মনে হতে পারে। বিষয়টি গণমাধ্যমকে খতিয়ে দেখার অনুরোধ করছি। পাশাপাশি বাধ্যতামূলক কোচিংয়ের বিষয়টি আমরা অভিযোগ পেলে খতিয়ে দেখব।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা