× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি দখল মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৪৪ মিনিট আগে

রূপগঞ্জে জোরপূর্বক জমি দখল ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কৃষকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রূপগঞ্জে জোরপূর্বক জমি দখল ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কৃষকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক জমি দখল ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কৃষকরা। 

জানা যায়, ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে দক্ষিণবাগ, কেয়ারিয়া, টিনর ও বাঘবের এলাকার  ভুক্তভোগী কৃষকরা জমিখেকো ও হয়রানির প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন।

বুধবার দুপুরে উপজেলার  রূপগঞ্জ ইউনিয়নের বাঘবের এলাকায় কোম্পানিটির সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক মনসুর আলী, মনির হোসেন, ওহাব মিয়া, জুয়েল মিয়া ও স্বপন মিয়াসহ  প্রমুখ।

এ সময় ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করে বলেন, ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির মালিকপক্ষ প্রভাব খাটিয়ে তাদের কাছ থেকে জমি ক্রয় না করেই জোরপূর্বক বালু ভরাট করে জমি দখলে নিয়েছে। জাল দলিল করে অনেকের জমি কেড়ে নেওয়া হয়েছে। পাশাপাশি জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করায় নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না তারা। অনেকের বিরুদ্ধে মিথ্যা  মামলা দিয়ে হয়রানি করছেন।

এছাড়া  জমিতে যেতে চাইলে নানা ধরনের  হয়রানিসহ নির্যাতনের  শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন কৃষকরা।

বিক্ষুব্ধ কৃষকরা এ সময় পাঁচ দফা দাবি জানান। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- অবৈধভাবে জমি দখল বন্ধ করা, জাল দলিল সৃজনের অভিযোগ তদন্ত করা, অসহায় মানুষের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের আইনের আওতায় আনা।

পরে বিক্ষুব্ধ কৃষকরা জলসিঁড়ি ১০০ ফুট সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা