× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রপ্তানির নামে শুল্ক ফাঁকির চেষ্টা, কনটেইনারে মিলল ৪০ হাজার পোশাক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ মিনিট আগে

রপ্তানির নামে শুল্ক ফাঁকির চেষ্টা, কনটেইনারে মিলল ৪০ হাজার পোশাক

তৈরি পোশাক রপ্তানির ঘোষণা দিয়ে পাঠানো একটি কনটেইনার খুলে পাওয়া গেছে সম্পূর্ণ ভিন্ন ধরনের ৪০ হাজার ৮ পিস পোশাক। বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত ঘোষিত পণ্যের পরিবর্তে ভিন্ন উৎসের পোশাক রপ্তানির চেষ্টা করছিল গাজীপুরের রপ্তানিকারক প্রতিষ্ঠান বেকেসি সুয়েটার লিমিটেড।

এতে সরকারের প্রায় ৭০ লাখ টাকার শুল্ক এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস হাউস আইসিডি।

বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড অফডকে কনটেইনারটি খুলে কায়িক পরীক্ষা চালিয়ে এসব পণ্য শনাক্ত করেন কাস্টমস কর্মকর্তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বেকেসি সুয়েটার লিমিটেড বন্ড সুবিধায় কাঁচামাল আমদানি করে সেগুলো দিয়ে লেডিস ও মেন্স সুয়েটার, লেডিস স্কার্ট এবং লেডিস প্যান্ট তৈরির ঘোষণা দিয়েছিল। এসব পণ্য রপ্তানির জন্য চালানটি প্রস্তুত করা হয়। চালানটির ঘোষিত মূল্য ছিল ৫২ হাজার ১০ মার্কিন ডলার। এর গন্তব্যস্থল ছিল লেবানন। তবে ইউডিতে উল্লেখ করা নোটিফাই পার্টি ছিল বেলজিয়াম।

কাস্টমস কর্মকর্তারা জানান, রপ্তানি চালানটিতে ঘোষণাবহির্ভূত পণ্য রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ২৫ নভেম্বর পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেডে অভিযান চালানো হয়। এ সময় কনটেইনার খুলে ঘোষিত পণ্যের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ধরনের ৪০ হাজার ৮ পিস স্টকলটের তৈরি পোশাক পাওয়া যায়।

কাস্টমস হাউস আইসিডি সূত্রে জানা গেছে, বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত ঘোষিত পণ্য রপ্তানি না করে ভিন্ন উৎসের ও ভিন্ন প্রকৃতির পোশাক রপ্তানির চেষ্টা করছিল প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সরকারের আনুমানিক ৭০ লাখ টাকার শুল্ক এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার মূসক ফাঁকির চেষ্টা করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস হাউস আইসিডি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা