× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসামাজিক কার্যকলাপে আটক কারারক্ষীর বিরুদ্ধে কলেজছাত্রীর মামলা

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ৪২ মিনিট আগে

হাসপাতালের ওয়ার্ডে এক কলেজছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় আটক কারারক্ষী ওয়াজেদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাসপাতালের ওয়ার্ডে এক কলেজছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় আটক কারারক্ষী ওয়াজেদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাট জেনারেল হাসপাতালের ওয়ার্ডে এক কলেজছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় আটক কারারক্ষী ওয়াজেদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।

বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে ওই কলেজছাত্রী মামলাটি করেছেন। এদিকে অভিযুক্ত কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

মঙ্গলবার রাতে জয়পুরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়। বুধবার বিকেলে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী মামলার বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্ত ওয়াজেদ আলী জয়পুরহাট জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার রাত আড়াইটার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের এক নম্বর পুরুষ ওয়ার্ডে ওয়াজেদ আলী ও ওই কলেজছাত্রী অবস্থান করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

থানা পুলিশ জানায়, খবর পেয়ে ওই কলেজছাত্রীর অভিভাবক এবং ওয়াজেদ আলীর স্ত্রী ও সন্তানরা থানায় আসেন। প্রথম দফায় জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী কোনো অভিযোগ করেননি। বরং ওয়াজেদ আলীর বিরুদ্ধে মামলা করতে অনীহা প্রকাশ করেন। পরে পুলিশ তাকে তার মায়ের জিম্মায় দেয়।
তবে থানা থেকে বের হওয়ার পর ওয়াজেদ আলী বিয়ের আশ্বাস দিয়ে ওই কলেজছাত্রীকে সঙ্গে নিয়ে যান। জয়পুরহাট জেলা কারাগারের কাছে পৌঁছে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে ওই ছাত্রী জয়পুরহাট রেলস্টেশনে গিয়ে রেললাইনে বসে পড়েন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এরপর জিজ্ঞাসাবাদে ওই কলেজছাত্রী অভিযোগ করেন, বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন ওয়াজেদ আলী। এ ঘটনায় তিনি তার বিরুদ্ধে মামলা করেন।
ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ওয়াজেদ আলীকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ছাত্রীর মেডিকেল পরীক্ষা ও নিরাপদ হেফাজতের জন্য আদালতে আবেদন করা হয়েছে।
জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, ওয়াজেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা