× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুয়েট ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, আবেদন শুরু ১২ ডিসেম্বর

রাজশাহী অফিস

প্রকাশ : ৪৬ মিনিট আগে

আপডেট : ৪৬ মিনিট আগে

রুয়েট ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, আবেদন শুরু ১২ ডিসেম্বর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। আবেদন করা যাবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত।

আগামী ২৮ জানুয়ারি রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একযোগে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন ১৮ হাজার শিক্ষার্থী। নির্ধারিত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটের admission.ruet.ac.bd মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শেষে একই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষার আবেদন, প্রবেশপত্র সংগ্রহ, আসনবিন্যাস ও ফল প্রকাশের তারিখসহ প্রয়োজনীয় সব তথ্য নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে। ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে ৮০টি প্রশ্নের বিপরীতে মোট ৪০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। এ ছাড়া ‘খ’ গ্রুপের প্রার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি পরীক্ষায় অংশ নিতে হবে।

আবেদনের যোগ্যতা

বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ড থেকে ২০২৩ বা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপি ১৩.০০ পেতে হবে। তবে প্রতিটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম জিপি ৪.০০ থাকতে হবে।

জিসিই ‘ও’ ও ‘এ’ লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে ‘বি’ গ্রেড থাকতে হবে। পাশাপাশি ২০২৫ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেল সার্টিফিকেট অর্জন করতে হবে।

ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এ জন্য গঠিত স্টিয়ারিং কমিটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা