× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে দেশীয় অস্ত্র ও গুলিসহ তিনজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২২ মিনিট আগে

টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ওয়ান শুটারগান, গুলি ও গুলির খোসাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি।  ছবি: প্রতিদিনের বাংলদেশ

টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ওয়ান শুটারগান, গুলি ও গুলির খোসাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। ছবি: প্রতিদিনের বাংলদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ওয়ান শুটারগান, গুলি ও গুলির খোসাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। 

গত মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় ২২ নম্বর উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররাÑ হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার হাবিবুর রহমান, রহমত উল্লাহ ও মো. রমিজ। তাদের মধ্যে হাবিবুর ও রহমত উল্লাহর বাবার নাম আব্দুল জলিল এবং রমিজের বাবার নাম মো. ইউসুফ।

এসআরবি-১৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের সিপিসি-১ এর একটি আভিযানিক দল রইক্ষ্যং এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র, গুলি ও গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা