× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গর্ভবতী শ্রমিকের মৃত্যুর গুজবে গাজীপুরে বিক্ষোভ, থানায় গিয়ে দিলেন সুস্থতার প্রমাণ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ মিনিট আগে

সেই নারী শ্রমিকই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় গিয়ে জানালেন, তিনি বেঁচে আছেন, সুস্থও আছেন। ছবি: ভিডিও থেকে

সেই নারী শ্রমিকই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় গিয়ে জানালেন, তিনি বেঁচে আছেন, সুস্থও আছেন। ছবি: ভিডিও থেকে

গর্ভবতী এক নারী শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল পোশাক কারখানার আশপাশে। সেই খবরে সন্ধ্যায় কারখানার সামনে জড়ো হন আড়াই শতাধিক শ্রমিক ও স্থানীয় লোকজন। শুরু হয় বিক্ষোভ। পরে যাকে ঘিরে এত উত্তেজনা, সেই নারী শ্রমিকই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় গিয়ে জানালেন, তিনি বেঁচে আছেন, সুস্থও আছেন।

মঙ্গলবার গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকার ফিন বাংলা অ্যাপারেলস কারখানায় এ ঘটনা ঘটে। রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

পুলিশের ভাষ্য, দুপুর দুইটার দিকে মধ্যাহ্নবিরতি শেষে শ্রমিকেরা কাজে যোগ দিতে কারখানায় প্রবেশের সময় কয়েকজন বহিরাগত তাদের বাধা দেন। এ নিয়ে প্রবেশমুখে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে কারখানার সুইং অপারেটর ও গর্ভবতী শ্রমিক মোছা. দিলরুবা আক্তার মিলি সামান্য ব্যথা পান। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় চলে যান।

এরপর ওই নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সন্ধ্যা ছয়টার দিকে কারখানার সামনে ২৫০ থেকে ২৮০ জন জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ তার অবস্থান নিশ্চিত করার উদ্যোগ নেয়।

একপর্যায়ে দিলরুবা আক্তার নিজেই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় উপস্থিত হন। সেখানে পুলিশ কর্মকর্তাদের কাছে নিজের সুস্থতার কথা জানান এবং দুপুরের ঘটনার বিবরণ দেন

পুলিশ জানায়, এ ঘটনায় গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গুজব ছড়ানোর নেপথ্যের কারণ এবং শ্রমিকদের কাজে প্রবেশে বাধা দেওয়া বহিরাগতদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা