কক্সবাজার অফিস
প্রকাশ : ৭ মিনিট আগে
আপডেট : ৬ মিনিট আগে
প্রতীকী ছবি
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ও অটোরিকশারৈ সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কক্সবাজারের ঈদগাঁও থানা সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটেছে।
ঈদগাঁও থানার ওসি এ টি
এম শিফাতুল মাজদার জানিয়েছেন, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হানিফ বাস ও বিপরীত
থেকে আসা অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান ৩ জন। আহত অপর ৩ জনকে উদ্ধার করে
কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সকলেই অটোরিকশার যাত্রী এবং
চালক। তবে প্রাথমিক অবস্থায় নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি
এবং নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।