× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোরশায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

পোরশা (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ২০ মিনিট আগে

সোমবার সকালে উপজেলার নিতপুর উপজেলা পরিষদ ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সোমবার সকালে উপজেলার নিতপুর উপজেলা পরিষদ ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁর পোরশায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা/২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার সকালে উপজেলার নিতপুর উপজেলা পরিষদ ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম আলী, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক সাগর আলী। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে নিজেদের, পরিবার ও এলাকার সুনাম বয়ে আনবে বলে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

এ সময় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় অংশ গ্রহণ করেন। এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান ঘাটনগর ইউনিয়নের বাংধারার মোড়ে এডিপি-এর অর্থায়নে নির্মিত কৃষক শেডের উদ্বোধন করেন।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা