× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনামূল্যে বীজ ও সার পেলেন ৪১০০ কৃষক

বদলগাছী (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মিনিট আগে

আপডেট : ১৪ মিনিট আগে

মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার পেলেন ৪১০০ কৃষক ।  ছবি:  প্রতিদিনের বাংলাদেশ

মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার পেলেন ৪১০০ কৃষক । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁর বদলগাছীতে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মেহেদী হাসান। 

এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইমাম মোশাররব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার রীপা রানী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির চৌধুরী, প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ গণ্যমান্য ব্যক্তিরা।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা