× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারা যাওয়ার আগে মুখ দিয়ে রক্ত এসেছিল সোহেল খানের

বগুড়া অফিস

প্রকাশ : ২০ মিনিট আগে

সোহেল খান। ফাইল ছবি

সোহেল খান। ফাইল ছবি

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে বগুড়া টিএমএসএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন নসীব সিনেমার পরিচালক এমডি ইকবাল। তিনি জানান, সবার মতো সোহেল ভাই আজ সকালে ঘুম থেকে উঠে নাশতা করেন। এরপর তিনি তার রুমে বিশ্রামের জন্য যান। এরপর সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান।

এমডি ইকবাল জানান, একপর্যায়ে হোটেলের কক্ষে সোহেল ভাইকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য তাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, “একটি সুস্থ মানুষের চোখের সামনে এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা গোটা নসিব টিম শোকাহত।”

এদিকে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিং চলাকালে আকস্মিকভাবে মৃত্যু হয়েছেন অভিনেতা সোহেল খানের।

জয় জানান, তারা একসঙ্গে বগুড়ার হোটেল মম ইন-এ ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন। ঘটনার দিন সোহেল খান ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। তার পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। নিচে গাড়িও প্রস্তুত হয়ে দাঁড়িয়ে ছিল।

জয় লেখেন, ‘ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করলেন।’

অভিনেতার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা