× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ মিনিট আগে

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

তাদের মধ্যে আপন দুই খালাতো ভাই রয়েছেন। আহতদের একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার সন্ধ্যা ৭ টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২১) এবং সুনানের খালাতো ভাই সাজিদ (২৩)।

আহত ব্যক্তিরা হলেন- কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। অন্য দুই আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। সেখানে বেকুটিয়া এলাকার শান্তকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে, আহত দুই খালাতো ভাই সুনান মাঝী ও সাজিদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে রাতে একজন তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনেরা পিরোজপুর জেলা হাসপাতালে আসেন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় দুজনেরই মৃত্যু হয়।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে অ্যাম্বুলেন্সে করে তাদের জেলা হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারেন।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাদেরও প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় পাঠানো হয়।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন আজ মঙ্গলবার সকালে এই প্রতিবেদককে জানান, নিহতের বিষয়টি তিনি শুনেছেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা