× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- পূর্ব টেংরী এলাকার মিজান খাঁ, শেরশাহ রোডের রিফাত হোসেন, ঈদগাহ রোডের রিশাদ হোসেন, শেখপাড়ার রবিউল ও মহিদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মাজদিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুলি ছোড়ে। এতে পাঁচজন আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে হামলায় কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত করে জানানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা