× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের বউ আনতে গিয়ে সড়কে ঝরল বাবার প্রাণ, আহত স্ত্রী

ছেলের বউ আনতে গিয়ে সড়কে ঝরল বাবার প্রাণ, আহত স্ত্রী

সাতক্ষীরার শ্যামনগরে ছেলের নববিবাহিত স্ত্রীকে বাড়িতে আনতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আব্দুল আজিজ (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন।

এ ঘটনায় তার স্ত্রী রোকেয়া খাতুন (৪২) গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার পাতড়াখোলা পাচুয়ারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের আব্দুল হকমান গাজীর ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ ও রোকেয়া খাতুনের ছেলে ওসামা গাজীর সঙ্গে কৈখালী ইউনিয়নের মহসীন হোসেনের মেয়ে ফাতেমা খাতুনের বিয়ে হয়। সোমবার দুপুরের পর নববধূকে বাড়িতে আনতে স্বজনদের সঙ্গে রওনা হন আজিজ। পরিবারের অন্য সদস্যরা মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গেলেও তিনি স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন।

নিহতের ভাই আব্দুল আলিমসহ স্বজনদের দাবি, পাতড়াখোলা পাচুয়ারমোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আজিজের মৃত্যু হয়।

আহত রোকেয়া খাতুনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান চিকিৎসক সাকির হোসেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক লিটন কুমার মন্ডলকে (৪৩) আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা