× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরোধ থামাতে গিয়ে টোল আদায়কারীর ঘুষিতে নিহত জুলাই যোদ্ধা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৯ মিনিট আগে

নিহত জুলাই যোদ্ধা আব্দুল বারেক।

নিহত জুলাই যোদ্ধা আব্দুল বারেক।

মাত্র ২০ টাকা টোল আদায় নিয়ে সিএনজিচালক ও টোল আদায়কারীর বিরোধ। সেই বিরোধ থামাতে গিয়ে প্রাণ হারালেন পুলিশের গুলিতে এক চোখ হারানো প্রবীণ জুলাই যোদ্ধা আব্দুল বারেক।

সোমবার দুপুরে নেত্রকোণার মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে তাঁর একটি চোখ নষ্ট হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার যানবাহন থেকে টোল আদায়ের ইজারা নিয়েছেন মুফতি রায়হান আহমেদ। সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে মদনে ফেরার পথে একটি যাত্রীবাহী সিএনজি মড়লবাড়ি এলাকায় পৌঁছালে ২০ টাকা টোল আদায় নিয়ে চালক ও টোল আদায়কারী আতিকুল ইসলামের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

এ সময় সিএনজিতে থাকা আব্দুল বারেক তাদের বিরোধ থামাতে এগিয়ে যান। অভিযোগ, তখন টোল আদায়কারীর ঘুষিতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা