× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা ও ভাইয়ের পর না ফেরার দেশে শিশু তাবিয়া মিনহাও

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবদক

প্রকাশ : ১৪ মিনিট আগে

আপডেট : ৪ মিনিট আগে

তাবিহা মিনহাও।

তাবিহা মিনহাও।

নোয়াখালীতে মা ও ছোট ভাইয়ের মৃত্যুর পর এবার না ফেরার দেশে চলে গেছে ছোট্ট শিশু তাবিহা মিনহাও। অভিযোগ রয়েছে, স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি ও পারিবারিক বিরোধের জের ও স্বামীর প্ররোচনায় দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছিলেন মা আছিয়া বেগমের (২৮)।

এর আগে, ৩ নভেম্বর বোয়ালমারী পৌরসভার কলারন গ্রামে বাবার বাড়িতে ৩ সন্তানের মধ্যে ২ সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন আছিয়া।

ঘটনার দিনই মারা যায় ১৯ মাস বয়সী ছেলে জিসান। পাঁচ দিন পর ৮ নভেম্বর মারা যান আছিয়া। ২০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সবশেষ ২২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পাঁচ বছর বয়সী মেয়ে তাবিয়া মিনহা।

পরিবারটির বেঁচে আছে শুধু আছিয়ার বড় ছেলে দ্বীন ইসলাম (১০)। ঘটনার দিন সে মাদসারায় ছিল। একদিকে মা ও দুই ভাইবোনকে হারিয়ে শিশুটি এখন স্বজনহারা, অন্যদিকে বাবা আমিনুর শেখও পলাতক।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বোয়ালমারীর রূপাপাত গ্রামের আমিনুর শেখের সঙ্গে আছিয়ার বিয়ে হয়। পরিবারের অভিযোগ, দাম্পত্য কলহ, যৌতুকের জন্য চাপ, তালাকের হুমকি ও স্বামীর দ্বিতীয় বিয়ের খবর তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ইতোপূর্বেই মৃত আছিয়াকে আসামি করে মামলা করে তার স্বামীর পরিবার। মারা যাওয়ায় আছিয়া মামলা থেকে নিষ্কৃতি পাবেন। এখন একই মামলা স্বামীর বিরুদ্ধে (আমিনুর শেখ) বাংলাদেশের দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে অভিযুক্ত করা হবে।

পাশাপাশি, তার বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক দাবির মামলা রয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা