মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১০ মিনিট আগে
আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ করিমগঞ্জ
উপজেলার উত্তর গণেশপুর গ্রামের উজ্জ্বল মিয়া (৩৯), কিশোরগঞ্জ সদর উপজেলার চাউলমহল এলাকার
তানভীর ইসলাম পিয়াল (২৫), বৌলাই ইউনিয়নের মুলসতাল এলাকার রানা ইদ্রিস (৪০), হারজাগী
এলাকার তামিম মিয়া (২৪) এবং করিমগঞ্জ উপজেলার রাজকুটি এলাকার নওফেল (২৪)।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের
একটি দল অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ওই পাঁচ সদস্যকে গ্রেপ্তার
করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল, খরমপট্টি, বৌলাই
ইউনিয়নের দীঘিরপাড় ও নাকভাঙ্গা এবং করিমগঞ্জ উপজেলার বালিখোলাসহ জেলার বিভিন্ন স্থানে
অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চক্রের সদস্যদের হেফাজতে থাকা
৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলগুলোর বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই
চলছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার
পাঁচজনের পাশাপাশি চক্রের আরও ৮ থেকে ১০ জন সদস্য পলাতক রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে
পুলিশি অভিযান অব্যাহত রেখেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে
কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং
চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।