× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিষাক্ত মদপানে ২ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৫ মিনিট আগে

প্রেতীকী ছবি

প্রেতীকী ছবি

নগরের চান্দগাঁও থানাধীন মোহরা খেজুরতলা এলাকায় বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

 রবিবার সকালে ও রাতে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেনÑ নান্টু ঘোষ (৫৫) ও উজ্জ্বল দেব (৫২)।

 বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।

তিনি বলেন, রবিবার ভোরে একজন এবং রাতে আরেকজনের মৃত্যু হয়েছে। দুজনের সৎকার সম্পন্ন হওয়ার পর পুলিশ মৃত্যুর বিষয়টি জানতে পারে। মদপানের কারণে তাদের মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

পুলিশ জানায়, খেজুরতলা এলাকায় রেললাইনের পাশে অবস্থিত একটি মন্দিরে সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মদপানের পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। নিহত নান্টু ঘোষের চিকিৎসা সংক্রান্ত সনদে মৃত্যুর কারণ হিসেবে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার (কার্ডিয়াক অ্যারেস্ট) কথা উল্লেখ রয়েছে।

অসুস্থ অন্য তিনজন হলেনÑ সুদীপ্ত দত্ত (৩২), স্বরাজ বৈদ্য (৫৬) ও বিধান মহাজন (৩৯)। তাদের মধ্যে সুদীপ্ত দত্তকে নগরের লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাকি দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা