× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডান্ডাবেড়ি পরে মায়ের জানাজা পড়া বিএনপি নেতা জামিনে মুক্ত

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ২১:১৬ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ২১:৫৫ পিএম

গত বছরের ২০ ডিসেম্বর ডান্ডাবেড়ি পরা অবস্থাতেই মায়ের জানাজায় অংশ নেন বিএনপি নেতা আলী আজম। প্রবা ফটো

গত বছরের ২০ ডিসেম্বর ডান্ডাবেড়ি পরা অবস্থাতেই মায়ের জানাজায় অংশ নেন বিএনপি নেতা আলী আজম। প্রবা ফটো

হাতকড়া আর ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ানো বিএনপি নেতা আলী আজম ৩৯ দিনের জন্য জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক নাজমুন নাহার তার জামিন মঞ্জুর করেন। পরে জামিনের কাগজ কারাগারে পাঠানো হলে সেটি যাচাই করে সন্ধ্যায় আলী আজমকে মুক্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আলী আজমের আইনজীবী মো. আনিসুর রহমান।

তিনি বলেন, ‘গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আওয়ামী লীগের একটি কার্যালয়ে হামলা, ভাঙচুরের ঘটনায় করা একটি মামলায় গত ২ ডিসেম্বর আলী আজমকে পুলিশ গ্রেপ্তার করে। বুধবার সকালে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরসহ জামিনের আবেদন গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক নাজমুন নাহারের কাছে পেশ করা হয়। পরে তিনি বিস্তারিত জেনে তার জামিন মঞ্জুর করেন।’ 

আলী আজম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি।

কারাগার থেকে মুক্তির পর তিনি বলেন, ‘আমি তো কোনো দোষ করি নাই। এরপরও মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। আমার মায়ের জানাজায় কী ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন। নতুন করে কিছু বলার নেই।’ 

আলী আজম কারাগারে থাকা অবস্থায় ১৮ ডিসেম্বর তার মা মারা যান। জেলা প্রশাসক বরাবর ১৯ ডিসেম্বর প্যারোলে মুক্তির আবেদন করেন তিনি। তবে ওইদিন দাপ্তরিক কাজ শেষ না হওয়ায় ২০ ডিসেম্বর তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান বিএনপির এই নেতা।

প্যারোলে মুক্তি পেয়ে সকাল ১০টার দিকে নিজ বাড়ির পাশে মায়ের জানাজায় উপস্থিত হন আলী আজম। বেলা ১১টায় জানাজা হয়। মায়ের দাফন শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে। পুরোটা সময় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় ছিলেন আলী আজম। এমনকি ডান্ডাবেড়ি পরা অবস্থাতেই তিনি মায়ের জানাজা পড়ান। এই ঘটনা গণমাধ্যমে প্রকাশ হলে সারা দেশে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা