× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা বাসে আগুন

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২২ মিনিট আগে

সাইনবোর্ড এলাকায় পার্কিংয়ে রাখা অনাবিল পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাইনবোর্ড এলাকায় পার্কিংয়ে রাখা অনাবিল পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পার্কিংয়ে রাখা অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে বাসটির পুরো অংশ পুড়ে গেছে। 

রবিবার (২২ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে।

বাসমালিকের অভিযোগ, অটোরিকশায় করে আসা দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে বাসটিতে আগুন দিয়েছে। এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

ক্ষতিগ্রস্ত বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত।

প্রত্যক্ষদর্শী দোকানি রবিন দাস জানান, রাতে একটি অটোরিকশায় করে তিন থেকে চারজন ব্যক্তি সেখানে আসেন। তাদের মধ্যে একজন চলন্ত অটোরিকশা থেকে পার্কিংয়ে থাকা বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। বিকট শব্দে বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা জানান, রাত ১২টা ২০ মিনিটে খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

বাসটির মালিক রাসেল জানান, তার কর্মীরা বাসটি নির্ধারিত স্থানে রেখে বাসায় চলে যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে তিনি জানতে পারেন, একটি অটোরিকশা থেকে পেট্রোল বোমা ছুড়ে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। এতে তার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে ঘটনাস্থল কোন থানার আওতাধীন, তা নিয়ে প্রাথমিকভাবে কিছুটা অস্পষ্টতা দেখা দেয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বাসে আগুনের খবর পেলেও ঘটনাস্থল সম্ভবত যাত্রাবাড়ী থানার অধীন। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

পরে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান বলেন, ঘটনাস্থল তাদের থানার আওতাধীন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তবে প্রাথমিকভাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কয়েকজন ব্যক্তি দূর থেকে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এগিয়ে যান বলে জানা গেছে।

এসআই আরও জানান, বাসটি এখনো ঘটনাস্থলে রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা