বাসাইল (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১১ মিনিট আগে
প্রতীকী ছবি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্ল্যা এলাকা থেকে অজ্ঞাত (২৩) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল আনুমানিক
৮টার সময় উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকার ঢাকামুখী সার্ভিস লেনের পাশ থেকে
মরদেহটি উদ্ধার করা হয়।
বাসাইল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি
উদ্ধার করে বাসাইল থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল সন্ধ্যার পর থেকে আজ
সকাল ৭টার আগে যেকোনো সময় অন্য জায়গা থেকে লাশটি এখানে ফেলে যেতে পারে। তার নাক মুখ
দিয়ে রক্ত বের হয়েছে। শরীরের অন্যান্য জায়গায় কিছু কাটা দাগ রয়েছে। তবে পায়ের
মধ্যে কিছু ফোস্কা রয়েছে। আমাদের ধারণা, অন্য কোনো জায়গা থেকে দুষ্কৃতকারীরা হত্যা
করে এখানে ফেলে গেছে।
তিনি আরও বলেন,
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা
যাবে। মরদেহের এখন পর্যন্ত কোনো ঠিকানা পাওয়া যায়নি। নারীর আনুমানিক বয়স ২৩ হবে।
যদি লাশের কোনো
মালিক না পাওয়া যায়, তাহলে আমরা পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায়
একটি হত্যা মামলা দায়ের করব।