× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ক্ষতির মুখে কৃষক

এনায়েতুর রহমান (পটুয়াখালী)

প্রকাশ : ৮ মিনিট আগে

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে পটুয়াখালীতে আমন ধান গাছ জমিতে হেলে পড়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে পটুয়াখালীতে আমন ধান গাছ জমিতে হেলে পড়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৩ দিনের টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন  কৃষক। বিভিন্ন এলাকায় আমন ধান গাছ জমিতে হেলে পড়েছে, বিনষ্ট হয়েছে শাক-সবজি ও আগাম তরমুজ ক্ষেত। পাশাপাশি শীতকালীন সবজি ক্ষেতে পানি জমে লাল শাক, পালং শাক, মরিচ, বেগুন, লাউ, কুমড়সহ মৌসুমী অন্যান্য সবজি উৎপাদনে ঘাটতি হওয়ার আশংকা করছেন কৃষক।

জেলা কৃষি বিভাগের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে পটুয়াখালীতে ১ লাখ ৮৮ হাজার ৯৩৪ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। সবজি আবাদ হয়েছে ১ হাজার ৭শ’ হেক্টর জমিতে। আকভানের প্রভাবে অবিরাম বর্ষণে বেশি ক্ষতি হয়েছে স্থানীয় জাতের মোটা ধানের। জমিতে গাছ নুয়ে পড়ায় চিটা হয়ে ধানে পচঁন ধরেছে। পাশাপাশি শীতকালীন সবজি ক্ষেতে পানি জমে লাল শাক, পালং শাক, মরিচ, বেগুন, লাউ, কুমড়সহ মৌসুমী অন্যান্য সবজি উৎপাদনে ঘাটতি হওয়ার আশংকা করছেন কৃষক।

শনিবার সকালে সরেজমিন সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামে দেখা যায়, আমন খেতের বিভিন্ন স্থানে ধান গাছ মাটিতে নুয়ে পড়ে রয়েছে। ধানের ছড়া পানিতে ভিজে রয়েছে।

স্থানীয় কৃষক জসীম খান জানান, তিনি এবছর ১২০ শতাংশ জমিতে স্থানীয় জাতের আমনের আবাদ করেছেন। ইতোমধ্যে ধানগাছের ছড়া বেড়িয়ে পরিপক্ক হতে চলছে। এভাবে পানিতে ধানসহ গাছ পড়ে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তিনি। মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আরশেদ গাজী জানান, কিছু কিছু ধান আর এক সপ্তাহের মধ্যে কাটার উপযোগি হতো। এ অবস্থায় অকাল টানা বর্ষনে ধান শুয়ে পড়ায় কারো উচ্চ ফলনশীল ধান আবার কারো মোটা ধান ক্ষতিগ্রস্থ হয়েছে।

এদিকে আগাম তরমুজ আবাদ নিয়েও বিপাকে পড়েছেন উপকূলের কৃষক। গোড়া পঁচা ছাড়াও গাছে নানান রোগ বালাই দেখা দিয়েছে। জেলায় তরমুজ চাষের লক্ষমাত্রা ৩৫ হাজার হেক্টর জমি নির্ধারন করা হলেও ইতোমধ্যে আগাম চাষ হয়েছে-৮০ হেক্টর জমিতে। যা চলমান বর্ষায় ক্ষতির সম্মুক্ষিন হয়েছে।

জেলার রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের চর নজীর গ্রামের তরমুজ কৃষক হাবিব মৃধা জানান, ৫০ একর জমিতে তরমুজ চাষের জন্য বীজ দিয়ে চারা উত্তোলন করেছেন। কিন্তু বৃষ্টির কারনে ক্ষেতে পানি জমায় চারা রোপন করতে পারছেন না। চরমোন্তাজ ইউনিয়নের চর মার্গারেট গ্রামের তরমুজ চাষী মাহবুব ও অন্যরা জানান, তারা আগাম তরমুজ আবাদ করেছিলেন, গাছ বেড়েছে, ফলনও আসতে শুরু করেছিল। কিন্তু অবিরাম বর্ষণে এখন গাছের গোরা পঁচে যাচ্ছে, মুকুলসহ ফুল ঝড়ে পড়ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. আমানুল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে আমন ধানসহ কৃষির ক্ষতির পরিমান কমিয়ে আনতে জমি থেকে দ্রুত পানি নিস্কাশনের উপর গুরুত্ব দিতে হবে। তরমুজ গাছের গোড়া পঁচা প্রতিরোধে কৃষকদের স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ফাংগাস রোধী ওৗষধ ও কীটনাশক স্প্রেসহ নানান পদক্ষেপ নিতে হবে।  খুব শ্রীঘ্রই আবহাওয়া ভালো হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা