× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে নেতা-কর্মী-সমর্থকদের ঢল, বিচার দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৮ মিনিট আগে

সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে নেতা-কর্মী-সমর্থকদের ঢল, বিচার দাবি

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর একাদশ শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রামের রাউজানে তার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্য, বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। এ সময় তার বিচারিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান উপস্থিত ব্যক্তিরা।

রবিবার এ উপলক্ষে চট্টগ্রামের রাউজানের গহিরায় সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িসংলগ্ন কবর প্রাঙ্গণে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তার কবর জিয়ারত করেন বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।

রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা সেখানে উপস্থিত হন। তাদের অংশগ্রহণে কবর প্রাঙ্গণে ব্যাপক মানুষের সমাগম ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বড় ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী, ছোট ছেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, জামাতা জাফর খানসহ পরিবারের অন্যান্য সদস্য।

কবর প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক জীবন, ব্যক্তিত্ব এবং তাকে ঘিরে স্মৃতিবিজড়িত বিভিন্ন ঘটনা স্মরণ করেন। তাদের স্মৃতিচারণায় পুরো কবর প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা