× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহত কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আবদুল্লাহ

রফিকুল ইসলাম সান, বেড়া-সাঁথিয়া (পাবনা)

প্রকাশ : ১৮ মিনিট আগে

আপডেট : ১১ মিনিট আগে

হাসপাতালে জিসানের চিকিৎসার খোঁজ-খবর নেন সাইয়েদ বিন আবদুল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাসপাতালে জিসানের চিকিৎসার খোঁজ-খবর নেন সাইয়েদ বিন আবদুল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনার বেড়া উপজেলায় টানা তিন দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গেল শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা সংঘর্ষে অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে হাতিগাড়া গ্রামের রেজাউল করিমের কিশোর ছেলে জিসান রয়েছেন। তার অবস্থা অত্যান্ত আশঙ্কাজনক। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার দুপুর থেকে বেড়ার বৃশালিকা গ্রামের আওয়ামী লীগ এবং সওদাগরপাড়া এলাকার বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় অবস্থান নিলে শম্ভুপুর, পায়না, কাগমাইরপাড়া ও নতুনপাড়া এলাকার আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে বিএনপি অধ্যুষিত হাতিগাড়া গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ বেধে যায়। বিকেল ৪টার দিকে বৃশালিকা ও সওদাগরপাড়া এলাকার পরিস্থিতি শান্ত হলে পুলিশ হাতিগাড়ার দিকে অগ্রসর হয় এবং সন্ধ্যার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে হাতিগাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে জিসান গুরুতর আহত হয়। এদিকে সামজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পরে। কিন্তু মৃত্যুর বিষয়টি সঠিক নয় । পরে রবিবার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আবদুল্লাহ সংঘর্ষে আহত কিশোর জিসানের চিকিৎসার দায়িত্ব নিয়ে তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। এ ছাড়া দুপক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

আরও জানা গেছে, গত ১৯ নভেম্বর সকাল থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। ওই দিন নিষিদ্ধ সংগঠন যুবলীগের বেড়া পৌর সভাপতি জাহাঙ্গীর খানের নেতৃত্বে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুপুর গ্রামে দেশীয় অস্ত্র হাতে মিছিল ও টহল দেওয়া হয় এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সন্ধ্যার পর তারা বেড়া থানা কিছুক্ষণ অবরোধ করে রাখে। সেদিন রাত ১০টার পর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা মিছিল বের করলে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার পর থেকে দুপক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সার্বিক বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু  আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা