× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীর বিলোনিয়া সীমান্ত পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৭ মিনিট আগে

আপডেট : ৫ মিনিট আগে

ফেনীর বিলোনিয়া সীমান্ত পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ও মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি।

রবিবার দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারে পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক। পরে তিনি বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন এবং এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ডিসেম্বর পর্যন্ত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার বিষয়েও সরেজমিনে খোঁজখবর নেন বিজিবি মহাপরিচালক।

পরিদর্শনকালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ আজম, সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান, ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানান, কুমিল্লায় বিজিবির একটি অনুষ্ঠানে যোগদান শেষে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মহাপরিচালক পরশুরাম ও বিলোনিয়া সফর করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা