× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৬ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীত হচ্ছে ৬১৮ কোটি টাকায়

আশরাফুল ইসলাম কহিনুর, হবিগঞ্জ

প্রকাশ : ১৫ মিনিট আগে

সোমবার (আজ)  বেলা ২টা ৩০ মিনিটে দোয়া মাহফিলের মাধ্যমে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ জি কে গউছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সোমবার (আজ) বেলা ২টা ৩০ মিনিটে দোয়া মাহফিলের মাধ্যমে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ জি কে গউছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রায় ২৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হচ্ছে ৬১৮ কোটি টাকা ব্যয়ে।

সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ কোর্ট স্টেশন পর্যন্ত। প্রকল্পের কাজ ১৮ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (আজ)  বেলা ২টা ৩০ মিনিটে দোয়া মাহফিলের মাধ্যমে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ জি কে গউছ।
এ উপলক্ষে রবিবার  হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি।
জেলা প্রশাসক মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাব্বির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার তারেক মাহমুদ।
সড়ক নির্মাণ প্রকল্পের বিস্তারিত তথ্য ও পরিকল্পনা তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, লাখাই উপজেলার বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করতে মোট ৬১৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সড়ক নির্মাণে ৩৯৬ কোটি টাকা, ভূমি অধিগ্রহণে ২১৯ কোটি ১৪ লাখ টাকা এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন স্থানান্তরে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। চারটি পৃথক প্যাকেজের মাধ্যমে প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্টরা জানান, জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ জি কে গউছের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ এ সড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে হবিগঞ্জ সদর, লাখাইসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি যোগাযোগ, ব্যবসাবাণিজ্য ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা