চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৫ মিনিট আগে
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শকে একই সঙ্গে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উপজেলার মনাকষা
ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী
মোছা. মিলি (৪৫) এবং তার মেয়ে লিমু খাতুন (১৭)। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার পর
মিলি নিজ বাড়ির সামনে তাদের দোকানের গেট খুলতে যান।
এ সময় দোকানের নিরাপত্তার জন্য লাগানো লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট
হন। মা’কে ছটফট করতে দেখে মেয়ে লিমু খাতুন বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়ে দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।