তজুমদ্দিন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মিনিট আগে
ভোলার তজুমদ্দিনে ক্ষুদ্র ব্যবসায়ীর বসতঘরে হানা দেয় সংঘবদ্ধ ডাকাতদল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোলার তজুমদ্দিনে ক্ষুদ্র ব্যবসায়ীর জেলে থাকার সুযোগে বসতঘরে হানা দেয় সংঘবদ্ধ ডাকাতদল।
এ সময় তারা বৃদ্ধা ইয়ানুর বেগম (৬৫)কে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নগদ ৮০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
রবিবার ভোর ৩টায় তজুমদ্দিনের
সম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারার ৯নং ওয়ার্ডের ফকির বাড়ির আক্তার ফকিরের ঘরে এ ডাকাতির
ঘটনা ঘটে।
ভুক্তভোগী বৃদ্ধ ইয়ানুর বেগম
জানান, ভোর ৩টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বের হন।এরপর ঘরে এসে
মুখোশধারী তিন ডাকাত তাকে মারপিট করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের খুঁটির সঙ্গে
বেঁধে রাখে। এ সময় তার ছেলে আক্তার ফকিরের জামিনের জন্য ঘরে রাখা নগদ আশি হাজার টাকা
ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
ইয়ানুর বেগম আরো জানান, এর আগে
মব সৃষ্টি করে তার ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী আক্তার ফকিরের নামে মিথ্যে মামলা দেয়
প্রতিবেশীরা। পরে তাকে পুলিশ ধরে নিয়ে যায়।
ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী পরিবার।