প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
আপডেট : ২২ মিনিট আগে
গ্যাস বার্নার। ছবি: সংগৃহীত
ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য মানিকগঞ্জের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ নভেম্বর (সোমবার) সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবে মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকার সব শ্রেণির গ্রাহক।
এ ছাড়া গ্যাস সরবরাহ বন্ধের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোর আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।