× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক দুই এমপি বাসায় হামলা

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিবেদক

প্রকাশ : ২৪ মিনিট আগে

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ার-উল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান ও সাবেক  উপজেলা সাবেক চেয়ারম্যান এস এম রাকিবুল আহসানের বাসভবনে হামলা, ভাংচুর করা হয়েছে।

দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আনোয়ার-উল ইসলামের কলাপাড়া পৌর শহরের কামারপট্টি এলাকার বাড়িতে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে হামলা ও ভাঙচুর চালানো হয়।

এরপর শুক্রবার রাত ৮টার দিকে কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সহসভাপতি এস এম রাকিবুল আহসানের এতিমখানা এলাকার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে সংঘবদ্ধ একটি দল।

এর প্রায় আধা ঘণ্টা পর সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিব্বুর রহমানের কলাপাড়ার বাসভবনে ভাঙচুর চালানো হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সভা করেন। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “দেশ ধ্বংস করে দেওয়া ফ্যাসিস্ট, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত সন্ত্রাসীরা আবারও দেশের মানুষ ও সম্পদের ওপর হামলা চালিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছে। যেকোনো মূল্যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এ নৈরাজ্য বন্ধে রাজপথে রয়েছি। বিগত দিনে যেমন দেশের মানুষের জানমাল রক্ষায় বিএনপি সাধারণ মানুষের পাশে ছিল। আগামী দিনেও থাকবে। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য সকল পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশ দেন।”

এরপর দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা কলাপাড়া পৌরশহরের বিভিন্ন সড়কে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা