× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাভাবিক হচ্ছে টুঙ্গিপাড়ার জনজীবন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৮ মিনিট আগে

আতঙ্ক কাটিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সড়কগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে যানবাহনের চলাচল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আতঙ্ক কাটিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সড়কগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে যানবাহনের চলাচল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙচুর অগ্নিসংযোগের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। খুলছে দোকানপাট, চলছে গাড়ি। তবে সাধারণ মানুষের মধ্যে এখনও আতঙ্ক রয়ে গেছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে পুরো টুঙ্গিপাড়া। করা হয় থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ। 

ওইদিন রাতেই গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানীর পৈতৃক বাড়িতেও ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এছাড়া বেশ কয়েকজন বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারপর থেকেই থমথমে ছিল পুরো উপজেলা। বন্ধ হয়ে যায় টুঙ্গিপাড়া থানার কার্যক্রম।

শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল শুরু হয়েছে। খুলতে শুরু করেছে দোকানপাট ও সড়কে ছোট-বড় যানবাহনের চলাচলও বেড়েছে। হাটবাজার ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে দেখা গেছে। তবে সাধারণ মানুষের আতঙ্ক এখনও কাটেনি বলে জানিয়েছেন অনেকে। 

এদিকে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীর দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি। এখনো থানার প্রধান গেটটি বন্ধ রয়েছে। সাদা পোশাকে পুলিশ সদস্যদের মধ্যে কয়েকজনকে দেখা গেলেও তারা নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আবারো থানা এলাকায় চলে যাচ্ছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তার কথা বিবেচনা করে অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। এতে ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়। এখনো কাটেনি আগুন আতঙ্ক। কিন্তু পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শনিবার সকাল থেকে সাধারণ মানুষ দৈনন্দিন কাজে ফিরতে শুরু করেছেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে। রবিবার থেকে আবার উপজেলার কর্মকর্তাবৃন্দ অফিস করবেন। তবে থানার কার্যক্রম চালু করতে একটু সময় লাগবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা