× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটিয়া থেকে ছিনতাই হওয়া ভ্যান দোহাজারিতে উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মিনিট আগে

পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকা থেকে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত ভ্যান চন্দনাইশের দোহাজারি থেকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকা থেকে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত ভ্যান চন্দনাইশের দোহাজারি থেকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকা থেকে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত ভ্যান চন্দনাইশের দোহাজারি থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৫টার দিকে দোহাজারি পৌরসভার ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে ভ্যানটি উদ্ধার করা হয়। এ সময় ভ্যানের পাঁচটি ব্যাটারিও উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, শনিবার দুপুরে পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকার একটি দোকানের সামনে ভ্যানটি রেখে দোকানের ভেতরে যান চালক আব্দুর রহিম। এ সময় দুপুর সাড়ে ১২টার দিকে এক যুবক মাস্টার চাবি ব্যবহার করে ভ্যানটি চালু করে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে চালক ও আশপাশে থাকা কয়েকজন ব্যক্তি ভ্যানটির পেছনে ধাওয়া করলেও তাকে আটকাতে পারেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ভ্যানটির সন্ধান পাননি মালিক।
ঘটনার পর ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। ফুটেজের সূত্র ধরে ভ্যান নিয়ে যাওয়া যুবকের পরিচয় শনাক্ত হয়। তার নাম ইসমাইল। তিনি পটিয়ার খরনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশের পর স্থানীয় কয়েকজন বাসিন্দা তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ করেন।
এদিকে, ভ্যান উদ্ধারে পটিয়া থানার ইনচার্জ যুযুৎসু যশ চাকমার নির্দেশনায় অভিযান শুরু করে পুলিশ। অভিযুক্তের মোবাইল নম্বরের সূত্র ধরে দোহাজারি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ সোহেলের নেতৃত্বে পটিয়া থানা পুলিশের একটি দলও অভিযানে যোগ দেয়।
অভিযান চলাকালে দোহাজারির ফুলতলা এলাকার সাইফু ব্যাটারি হাউস থেকে ভ্যানের পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে বটতল এলাকার একটি চায়ের দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি পাওয়া যায়। প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে ভ্যান ও ব্যাটারি উদ্ধার করে পুলিশ।
পটিয়া থানার ইনচার্জ যুযুৎসু যশ চাকমা জানান, ভ্যান ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরই পুলিশ অভিযান শুরু করে। মোবাইল নম্বরের সূত্র ধরে দোহাজারি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ সোহেল অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা