বন্ধ্যাত্বের চিকিৎসা ও জরায়ুর ত্রুটি নির্ণয়
রংপুর অফিস
প্রকাশ : ১১ মিনিট আগে
আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বন্ধ্যাত্বের চিকিৎসা ও জরায়ুর ত্রুটি নির্ণয়ে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির ভূমিকা নিয়ে রংপুরে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অবস্ট্রেকটিক্যাল এন্ড গাইনোকলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ-ওজিএসবি রংপুরের আয়োজনে গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেনÑ রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজুল ইসলাম। ওজিএসবির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসমিনের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. আরিফুল ইসলাম ও ডা. মৌমি আফরোজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ ওজিএসবির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডা. লায়লা হুসনা বানু, অধ্যাপক ডা. ফেরদৌস সুলতানা, অধ্যাপক ডা. কামরুন নাহার জুঁই, ডা. হামিদা বেগম, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ডা. আজিজা বেগম, অধ্যাপক ডা. আনিসা বেগম, কোষাধ্যক্ষ ডা. সফুরা খাতুনসহ অন্যরা। সেমিনারে বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়। এতে রংপুরের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা অংশ নেন।