× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

হাজার কোটি টাকার সাথে আগামী রমজানেই মীমকে চান আবু সাঈদ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৯ মিনিট আগে

টাকা ও তরুণীকে চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাকা ও তরুণীকে চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কোটি কোটি টাকার দানের পাশাপাশি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও পাওয়া গেছে নানা আকাঙ্ক্ষা ও প্রার্থনাভরা চিঠি। এর মধ্যে এক চিঠিতে হাজার কোটি টাকার মালিক হওয়ার আকাঙ্ক্ষার পাশাপাশি মিম নামের এক তরুণীকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকুতি জানিয়েছেন এক ব্যক্তি। তার প্রত্যাশা, পবিত্র মাহে রমজান মাসেই যেন তাদের বিয়ে হয়।

শনিবার সকালে দীর্ঘ চার মাস ২৫ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। দানসামগ্রী বাছাইয়ের সময় পাওয়া যায় ওই চিঠি। চিঠিতে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ, সুন্দর জীবন, বিপুল সম্পদের মালিক হওয়া এবং প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার প্রার্থনা করেছেন চিঠির লেখক।

চিঠিতে লেখা রয়েছে, ‘হে আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আমাকে একটা সুন্দর জীবন দান করেন। আমাকে হাজার কোটি টাকার মালিক করে দিন। মিমকে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়ে দিন। পবিত্র মাহে রমজান মাসে আমাদের বিয়ে দিয়ে দিন। (আমিন)।’

চিঠির নিচে লেখা রয়েছে ‘আবু সাঈদ + মিম’।

শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়।

এবার দানবাক্সগুলো থেকে পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। এর সঙ্গে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী। পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এসব টাকা ঢেলে শুরু হয় গণনার কাজ।

উল্লেখ্য, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ পাগলা মসজিদে দান করেন। কেউ দান করেন মনের বাসনা পূরণের আশায়, কেউ বিপদ-আপদ থেকে মুক্তি পেতে, আবার কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। নগদ অর্থ ও মূল্যবান সামগ্রীর পাশাপাশি দানবাক্সে প্রায়ই পাওয়া যায় ভক্তদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা, আবেগ ও প্রার্থনাভরা চিঠি। এবারও এমন একটি চিঠিতে উঠে এসেছে বিপুল সম্পদের মালিক হওয়ার আকাঙ্ক্ষা এবং প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকুতি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা