প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মিনিট আগে
শেখ হাসিনাকে ফেরাতে প্রার্থনা করে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া চিঠি। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফেরাতে প্রার্থনা করে পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে চিঠি। সেই চিঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনার পাশাপাশি তাকে ছাড়া দেশ অচল বলেও উল্লেখ করা হয়েছে।
শনিবার পাগলা মসজিদের দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া গেছে।
চিঠির শুরুতে লেখা রয়েছে, “বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু”।
চিঠিতে লেখক দাবি করেন, বাংলার জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়।
সেখানে লেখা, “এ দেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারো কাছে নিরাপদ নয়”।
একই সঙ্গে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন চিঠি লেখক। এ ছাড়া বাংলার ১৮ কোটি মানুষ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় বলেও চিঠিতে দাবি করা হয়।
কেন্দুয়া থানা আওয়ামী লীগের কোনো এক কর্মী এই চিঠিটি লিখেছেন, সেটি চিঠির শেষাংশে উল্লেখ করা হয়েছে।