× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রামীণ ব্যাংক ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মিনিট আগে

নেত্রকোণার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত দেড়টা দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যাংক ভবনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্যের হাতের একটি আঙুল পুড়ে গেছে।

ব্যাংক জানায়, শুক্রবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাত দুই ব্যক্তি ব্যাংকের মূল ফটকের বাইরে থেকে ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমাটি ব্যাংকের অফিস ভবনের সামনের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়।

এ সময় দায়িত্বরত আনসার সদস্য ও ব্যাংকের কর্মীরা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্যের হাতের একটি আঙুল পুড়ে যায়। পরে তাকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানা পুলিশ। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হক জানান, ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুই ব্যক্তিকে দেখা গেছে। ফুটেজটি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে থানায় যাওয়ার প্রস্তুতি চলছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা