× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে ওয়ানগালা উৎসব

নেচে গেয়ে উদযাপন করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মিনিট আগে

শ্রীপুর পৌসেভার কেওয়াচালা (গারোপাড়া) এলাকায় ওয়ানগালা অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গারোদের (মান্দি) শিল্পীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শ্রীপুর পৌসেভার কেওয়াচালা (গারোপাড়া) এলাকায় ওয়ানগালা অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গারোদের (মান্দি) শিল্পীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আলোচনা, নৃত্য মান্দি ভাষায় কবিতা, গান ও গানের তালে তালে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী উদযাপিত হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গারোদের (মান্দি) প্রধান নবান্ন ও ধর্মীয় উৎসব ওয়ানগালা অনুষ্ঠান। 

ভালো ফসলের জন্য শস্যদেবতাকে ধন্যবাদ, নতুন ফসল খাওয়ার অনুমতি প্রার্থনা, আগামী বছর সুখ-সমৃদ্ধি এবং ভালো ফলনের কামনা করে শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) গাজীপুরের শ্রীপুর পৌসেভার কেওয়াচালা (গারোপাড়া) এলাকায় ওয়ানগালা ২০২৬ উৎসব উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হওয়া ওয়ানগালা অনুষ্ঠান চলে রাত ১০টা পর্যন্ত। গারো সম্প্রদায়ের নারী-পুরুষ নেচে, গেয়ে ও আলোচনার মাধ্যমে এ উৎসব উদযাপন করেন।

ওয়ানগালা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শ্রীপুর উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অরণ্য ই. চিরান।

প্রধান অতিথি অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু তার বক্তব্য বলেন, আমাদের এই অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের বন্ধন রয়েছে। তাদের সকল অনুষ্ঠান ও কার্যে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। তাদের কৃষ্টি, সংস্কৃতি উৎসবের আমেজ অন্য সংষ্কৃতির সাথে আমাদেরও আনন্দ বাড়িয়ে দেয়। তারা আমাদের মতোই  মানুষ এবং আমাদের ভাই। সকলে মিলেমিশে সুন্দর বাংলাদেশের গড়ে তুলতে চাই।

শ্রীপুর পৌসেভার কেওয়াচালা (গারোপাড়া) এলাকায় ওয়ানগালা অনুষ্ঠানে দর্শকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চের পালক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ শ্রীপুর উপজেলা ইউএনও নাহিদ ভূঞা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান প্রমুখ। অনুষ্ঠানে পরিবেশন করা হয় গারো সম্প্রদায়ের বিভিন্ন সংস্কৃতি পরিবেশন, মান্দি ভাষায় কবিতা, গান ও গানের তালে নৃত্য পরিবেশন করা হয়। এর আগে সকালে গারো সম্প্রদায়ের নিজস্ব ধারায় ধর্মীয় আচারানুষ্ঠানে অংশ নেন কেওয়াচালা ও গাজীপুরের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গারোদের (মান্দি) লোকজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা