গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মিনিট আগে
আপডেট : ৫ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আজিম সরকার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আজিম সরকার (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে গফরগাঁও-ভালুকা
সড়কের পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিম সরকারের বাড়ি উপজেলার
সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে।
পুলিশ জানায়, গফরগাঁও -ভালুকা সড়কের পাঁচুয়া বাসস্ট্যান্ডে শুক্রবার সকালে ভালুকাগামী
দ্রুত গতির প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল
আরোহী আজিম সরকার ঘটনাস্থলেই মারা যান। এ সময় প্রাইভেটকারের চালকসহ অপর চারজন
আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত রিফাত ফরাজিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, 'সড়ক দুর্ঘটনার খবর
পেয়ে থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্হানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিছে।