× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ অর্ধশতাধিক পোশাক কারখানা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ মিনিট আগে

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ অর্ধশতাধিক পোশাক কারখানা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে, শনিবার সকাল থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। চালু কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন কারণে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এদিকে কোনাবাড়ীর জরুন এলাকায় তিনটি এবং সালনা এলাকায় দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, থানা পুলিশ, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ১৩ প্লাটুন বিজিবি এবং জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার পর্যন্ত গাজীপুরে বিভিন্ন কারণে অর্ধশতাধিক কারখানা মালিকপক্ষ বন্ধ রেখেছে। পাশাপাশি পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা