খুলনা অফিস
প্রকাশ : ১৬ মিনিট আগে
শনিবার ভোররাতে সাগর জুট স্পিনিং মিলের আবাসিক-০২ এলাকার তিন রাস্তার মোড়ে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার ভোররাতে সাগর জুট স্পিনিং মিলের আবাসিক-০২ এলাকার তিন রাস্তার মোড়ে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী জানান, উপজেলার সেনহাটী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তার মোড়ে ফজরের নামাজের আগে এ বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে ঘুম থেকে উঠে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ধোঁয়া দেখতে পান। পরে তারা দিঘলিয়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) অরূপ কুমার চৌধুরী ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা
একের পর এক এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত,
তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।