× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সূর্যের দেখা নেই হিলিতে, ঝিরিঝিরি বৃষ্টিতে বাড়ছে শীত

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মিনিট আগে

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি  ও শীতে কাকটি জবুথবু হয়ে বসে  আছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও শীতে কাকটি জবুথবু হয়ে বসে আছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরে তাপমাত্রা কিছুটা কমার পাশাপাশি ঝিরিঝিরি বৃষ্টিতে বাড়ছে শীতের অনুভূতি।

গতকাল শুক্রবার দিনভর সূর্যের দেখা মেলেনি দিনাজপুরের হিলিতে। এর সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় জনজীবনে শীতের আমেজ অনুভূত হচ্ছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আজ শনিবার  সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। একই সময় পর্যন্ত জেলায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, বৃষ্টিপাত ও আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে আবহাওয়ায় শীতের অনুভূতি বাড়তে পারে।

এদিকে হিলি বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, গতকাল সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। দিনভর সূর্যের দেখা না মেলায় এবং মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় শীত বেড়েছে।বৃষ্টির কারণে স্বাভাবিক চলাচলেও কিছুটা ভোগান্তি হচ্ছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা