× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কৃষিখাতে ব্যাপক ক্ষতি

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মিনিট আগে

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে  সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত কৃষিখেত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত কৃষিখেত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকাসহ জেলার বেশিরভাগ উপজেলায় কৃষিখাতে বড় ধরনের প্রভাব পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার থেকে আংশিক বৃষ্টি শুরু হলেও বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার টানা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়, যা ফসলের ওপর বিরূপ প্রভাব ফেলে।

টানা এই বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরিষা চাষ। পাশাপাশি আমন ধানেরও বেশ ক্ষতি হয়েছে এবং শীতকালীন সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

চলতি মৌসুমে আবাদ করা আমন ধানের প্রায় অর্ধেক (৫০ শতাংশ) ইতিমধ্যে কেটে জমিতেই রাখা হয়েছিল। টানা বর্ষণের ফলে কাটা ধান ভিজে গেছে এবং অনেক জায়গায় জমিতে পানি জমে ধান ডুবেও গেছে। এতে ধানগুলোতে পচন ধরার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে চরম হতাশার চিত্র উঠে এসেছে। বিশেষ করে শ্যামনগর ও আশাশুনি উপজেলায় একই ধরনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আহমেদ জানান, টানা বৃষ্টিতে আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শীতকালীন সবজিতে যৎসামান্য ক্ষতি হলেও সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে সরিষায়। এমন পরিস্থিতিতে তিনি কৃষকদের হতাশ না হয়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনার বিষয়টি কৃষি অফিসের বিবেচনায় রয়েছে এবং আগামীতে কী করণীয় তা নিয়েও ভাবা হচ্ছে। আকাশ এখনও মেঘাচ্ছন্ন ও বৃষ্টিমুখর থাকায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব বা অ্যাসেসমেন্ট এখনও সম্পন্ন করা যায়নি। তবে আগামীকাল সূর্য উঠলে উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকল মাধ্যমকে যুক্ত করে কৃষির সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে বলে জানান তিনি।   

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা