× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় সাংবাদিকের গাড়িতে হামলা ও ভাঙচুর

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১০ মিনিট আগে

হামলায় আক্রান্ত সাংবাদিক হুসাইন মালিকের বহনকারী গাড়ি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হামলায় আক্রান্ত সাংবাদিক হুসাইন মালিকের বহনকারী গাড়ি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক ও সাংবাদিক হুসাইন মালিক এবং তার পরিবারের সদস্যদের বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কেউ আহত না হলেও গাড়িটি ভাঙচুর করা হয়েছে।

ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হুসাইন মালিক। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকায় বঙ্গজ লিমিটেডের কাছাকাছি এ হামলার ঘটনা ঘটে। হুসাইন মালিক বাংলাদেশ বেতার, স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত এবং জাতীয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে কর্মরত।

সাংবাদিক হুসাইন মালিকের বড় ভাই সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক জানান, তার ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সাংবাদিক হুসাইন মালিক, তিনি নিজে ও পরিবারের কয়েকজন সদস্য প্রাইভেট কারে আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে গিয়েছিলেন। ফেরার পথে বঙ্গজ লিমিটেডের সামনে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা গাড়িটির গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে প্রাইভেট কারটি ভাঙচুর করা হয়।

হাসান মালিক বলেন, আমি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ওই সড়কে তার নিয়মিত যাতায়াত নেই। তবে তার ধারণা, সাংবাদিক হুসাইন মালিককে উদ্দেশ্য করেই হামলাটি হয়ে থাকতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, হামলার বিষয়টি তিনি জানেন। এ ঘটনায় সাংবাদিক হুসাইন মালিক থানায় একটি জিডি করেছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা