× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আল্লাহ গো, স্বর্ণার মনে জায়গা করে দেন’- পাগলা মসজিদের দানবাক্সে প্রেমিকের আকুতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মিনিট আগে

দান করা টাকা ও অন্যান্য সামগ্রী গণনা এবং বাছাইয়ের সময় পাওয়া গেছে হাতে লেখা চিঠি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দান করা টাকা ও অন্যান্য সামগ্রী গণনা এবং বাছাইয়ের সময় পাওয়া গেছে হাতে লেখা চিঠি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলোর আজ চলছে গণনা। দেশের নানা প্রান্ত থেকে যাওয়া মানুষজন অর্থসম্পদের পাশাপাশি সেই দানবাক্সে জানান নিজের চাওয়া ও আকুতি। 

শনিবার সকালে দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর মসজিদটির ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দান করা টাকা ও অন্যান্য সামগ্রী গণনা এবং বাছাইয়ের সময় পাওয়া গেছে হাতে লেখা বিভিন্ন চিঠি। তার মধ্যে ছিল এক প্রেমিকের আকুতি।

চিঠিতে নাম-পরিচয় প্রকাশ না করে এক ব্যক্তি তার প্রিয় মানুষ স্বর্ণার মনে জায়গা করে দেওয়ার জন্য আকুতি জানিয়েছেন।

চিঠিতে লেখা ছিল, “এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন”।

তবে চিঠি লেখা ব্যক্তি নিজের নাম প্রকাশ না করলে চিঠির এককোণায় লিখা ছিল `S+M’।

শনিবার কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এখনও চলছে সেই দানবাক্সের গণনা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা