× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে দুইদিনে নিষিদ্ধ আ’লীগের ১২ নেতার বাসায় হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৫ মিনিট আগে

আপডেট : ১৪ মিনিট আগে

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার বাসভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার বাসভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীতে দুইদিনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন  আওয়ামী লীগের অন্তত ১২ নেতার বাসভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এতে জেলা শহর ও আশপাশের এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে এসব ঘটনায় কারা জড়িত, কী কারণে হামলা এবং সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিভিন্ন সুত্রে পাওয়া তথ্যে জানা গেছে, বুধবার রাতে পটুয়াখালী শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তযোদ্ধা কাজী আলমগীর হোসেনের বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসার আগুনের শিখা দেখে পুলিশ ও ফায়র সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাসাটি তালাবদ্ধ ছিল।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আফজাল হোসেনের পটুয়াখালী শহরের পিডিএস মাঠসংলগ্ন চারতলা ভবনের সামনে কয়েক দফায় পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগানোর চেষ্টা করা হয়। তবে ভবনের ভাড়াটিয়াদের সহযোগিতায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি।

জেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের পুরান বাজারের বাসায়ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাশেই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মন্নানের বাসভবনেও হামলার ঘটনা ঘটে। ওই রাতেই জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেলের টাউন জৈনকাঠি এলাকার বাড়িতেও হামলা চালানো হয়। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন।

বৃহস্পতিবার ভোরে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহনের সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। এসময় বদরপুর এলাকায় যুবলীগ নেতা সুমন মোল্লার বাড়িতেও হামলা ভাংচুর করা হয়।

সুমন মোল্লা জানায়, হামলাকারীরা হামলা ও ভাংচুরের পাশাপাশি ঘরের মূল্যবান স্বর্ণালংকার টাকা-পয়সাসহ ঘরের  মালামাল লুট করে নিয়ে যায়।

ঐদিন রাতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক পৌরসভা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মৃধার বাসভবনে হামলা ও ভাংচুরেরর ঘটনা ঘটে। জেলা আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন মৃধার চৌরাস্তা এলাকার বাসভবনেও হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

এদিকে বুধবার রাত ১০টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত সময়ে শহরের দক্ষিন সবুজবাগ, পুরান বাজার, নতুনবাজার,চরপাড়া, টাউন জৈনকাঠি, পিডিএস মাঠ সংলগ্ন এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন সিকদার, জেলা যুবলীগের সাবেক সভাপতি আরিফুজ্জামান রনি, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান, নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুর রহমান সিফাত, ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ বেল্লাল হোসেন পাভেল, সেচ্ছাসেবকলীগ নেতা সোহেল মোল্লার বাসায় হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

তবে গত দুই দিনে এতসব ঘটনায় এখন পর্যন্ত থানায় এ ব্যপারে কেউ লিখিত কোন অভিযোগ করেননি বলে জানান সদর থানার ওসি মনিরুজ্জামান।

সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। এছাড়া গত ২৪ ঘন্টায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট দশজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ দত্ত জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা